মেয়াদ-উত্তীর্ণ কোমল-পানীয় পান করে তিন যুবক অসুস্থ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মেয়াদ-উত্তীর্ণ কোমল-পানীয় ‘কোকা কোলা’ পান করে তিন যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। আহত রিপন সেক, সাদ্দাম মিয়া ও রিংকু সেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূরবী গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম মওলা জানায়, পৌরসদরের কৈডুবী বাসস্ট্যান্ড সংলগ্ন কুদ্দুস মোল্লার মুদি দোকান হতে ওই তিন যুবক কোমল পানীয় পান করে অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে দোকানটিতে অভিযান চালানো হয়। দোকানের রক্ষিত ফ্রিজ থেকে একাধিক মেয়াদউর্ত্তীন কোমল পানীয়, এনার্জি ড্রিংক ও যৌন উত্তেজন পানীয় জব্দ করা হয়। মেয়াদ-উত্তীর্ণ পানীয় রাখার অপরাধে ব্যবসায়ী কুদ্দুস মোল্লার কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ