গাইবান্ধা শহরের সরকারপাড়া এলাকার সমীকরণ ছাত্রাবাসে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. মাসুদ রানা (২২) গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ অর্নাস (ব্যবস্থাপনা) বিষয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তিনি সুন্দরগঞ্জ উপজেলার সীচা মন্ডলপাড়া গ্রামের শাহ্ জামাল মিয়ার ছেলে।
মাসুদ রানার রুমমেট জুয়েল রানা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। মাসুদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বৃহস্পতিবার সকালে জুয়েল তাকে ডাকাডাকি করেন। কিন্তু মাসুদের কোনো সাড়াশব্দ না পেয়ে তার হাত ধরলে তা শক্ত দেখতে পান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছেনা।
ইত্তেফাক/এএসএমইউ