রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাহেবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার শ্রী স্বাধীন চন্দ্র ওই বাংলাদেশিদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের সাহেবনগর ক্যাম্প এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের বিজিবি হেফাজতে রাখা হয়।
আটকরা হলেন- ভোলা জেলার ইসমাইল হোসেন (৩০), পাবনা জেলার আবদুল (৩০), সুনামগঞ্জের আমিনুর (২৭), জাহান আলী (৩০), আকবর (৩০), আলামিন (২২), মকিবুল্লাহ (৩৩), ঢাকা সাভারের রাসেল (২১), রুবেল মন্ডল (২৪), কুমিল্লার আশরাফুল (২৫), যশোরের নূরবাহার বেগম (৩৮), হাসিনা বেগম (৩৫), রোয়েকা বেগম (৩৫), তসলিমা বেগম (২৩) ও আদম পাচারকারী রাজশাহীর গোদাগাড়ীর কানাপাড়া চরআষারদহ ইউনিয়েনের মৃত বিশু শেখের ছেলে টিটু শেখ।
বিজিবি হাবিলদার শ্রী স্বাধীন চন্দ্র জানান, তারা সকলেই বাংলাদেশের নাগরিক। প্রায় ৩ বছর আগে তারা অবৈধপথে ভারতে গিয়েছিলেন। ভারতে দীর্ঘ দিন থাকার পরে আবার অবৈধভাবে বাংলাদেশে আসার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই