আখাউড়া স্থলবন্দর দিয়ে চাল যাচ্ছে আগরতলায়

আখাউড়া স্থলবন্দর দিয়ে চাল যাচ্ছে ভারতের আগরতলায়।
 
বৃহস্পতিবার দুপুরে প্রায় ৭৮ মে. টন চাল নিয়ে ৫টি ট্রাক আগরতলায় গেছে। এ চালান যাওয়া শুরু হয় গত সোমবার থেকে।  
 
আশুগঞ্জ নৌবন্দর ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম জানান, গত ১৫ সেপ্টেম্বর প্রায় ৬৪৯ মে. টন রড ও ৩৩৯ মে. টন চাল নিয়ে কলকাতা থেকে বাংলাদেশি এমভি মাস্টার সুমন-১ নামে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে।
 
জানা গেছে, বাংলাদেশের নৌ ও সড়ক পথ ব্যবহার করে ভারতের এক অংশ থেকে অন্য অংশে এ চাল যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ‘ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড’ এর আওতায় মানবিক কারণে ভারতীয় খাদ্যশস্য (চাল) বাংলাদেশের উপর দিয়ে বিনা শুল্কে পরিবহনের অনুমোদন লাভ করে। 
 
আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ৫টি ট্রাক করে প্রায় ৭৮ মে. টন চাল গেছে আগরতলায়।