ভোলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের মৃত্যু হয়।
 
এরা হচ্ছে উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা শাহে আলমের মেয়ে সাবিনা বেগম (৮) ও সুমাইয়া আক্তার (৭)।
 
স্থানীয়রা জানান, সুমাইয়া ও সাবিনা দুপুর ২টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে বিকেলে পুকুরের পানিতে তাদের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
 
বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।