আর্ট অব লিভিং হ্যাপিনেস স্কুলের শিক্ষার্থীদের জুতা উপহার দিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। বৃহস্পতিবার এপেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর শেওড়াপাড়ায় আর্ট অব লিভিং হ্যাপিনেস স্কুলটি পরিদর্শন করে প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থীদের জুতা উপহার দেন।
আর্ট অব লিভিং ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত স্কুলটি দীর্ঘদিন ধরে ঢাকার সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা দিচ্ছে।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান অপেরেটিং অফিসার রাজন পিল্লাই, হেড অফ মার্কেটিং জোহেব আহমেদ ছাড়াও আর্ট অব লিভিং-এর কান্ট্রি কো-অরডিনেটর সাজিভ মেনন এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএম।