কানাডা নূর চৌধুরীর অভিবাসন নবায়ন করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘শুনেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অন্যতম নূর চৌধুরীর অভিবাসন চুক্তি কানাডা সরকার নবায়ন করেনি, যা আমাদের জন্য শুভ সংবাদ।’

 
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের  জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার যা শুনেছেন আমরাও তা শুনেছি। নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা যতো ধরনের ব্যবস্থা তা আমরা নিয়েছি, একের পর এক করে যাচ্ছি। নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে।