মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকোচ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা সরাসরি আবারো নাকোচ করে দিয়েছেন। 
 
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রবাসী এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। দেশ এখন উন্নতির দিকে এগিয়ে চলেছে।
 
জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে ওয়াশিংটনের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগের প্রাক্কালে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।
 
 
 
ইত্তেফাক/এমআই