ব্র্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৩ তরুনী নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার  বাঞ্ছারামপুর উপজেলায় ৩ তরুনীর নিখোঁজের খবর পাওয়া গিয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করেছে অভিভাবকরা । নিখোঁজ তরুনীরা হচ্ছে-উপজেলা সোনারামপুর গ্রামের ৭ম শ্রেনীর ছাত্রী খাদিজা আক্তার,দরিকান্দি গ্রামের বিদেশ প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (২৫),পাহাড়িয়াকান্দি গ্রামের আবু কালামের মেয়ে হাছিনা বেগম (১৫)।
 
নিখোঁজ তরুনী খাদিজা আক্তারের বাবা শহিদ মিয়া, ফাতেমা বেগমের ভাই কাজী শিমুল, হাছনা বেগমের মা জোহরা বেগম থানায় জিডি করেছে বলে থানা সূত্রে জানা গেছে ।
 
এব্যাপারে বাঞ্চারামপুর থানার ওসি অংশু কুমার দেব জানান, প্রেমজনিত ঘটনায় তরুনীরা প্রেমিকার সঙ্গে উধাও হয়েছে। ঘটনাগুলো পুলিশের তদন্তনাধীন রয়েছে।
 
ইত্তেফাক/এএন