গোবিন্দগঞ্জে যুবককে গলাকেটে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দূর্জয় চাকী নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ধারালো একটি চাকুসহ আরিফ মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
 
গোবিন্দগঞ্জ  শহরের ঝিলপাড়া এলাকায় শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।  দূর্জয় চাকী গোবিন্দগঞ্জ পৌর শহরের ঝিলপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী উজ্জল চাকীর ছেলে।
 
আটক আরিফ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের বারটিকরী গ্রামের মো. আজগর আলী ছেলে।
 
স্থানীয়রা জানান, দূর্জয় রাতে বাসার সামনে হাটাহাটি করছিলো। এসময় কয়েকজন দুর্বৃত্তরা হঠাৎ করে দূর্জয়ের গলায় ছুরিকাঘাত করে। এতে দূর্জয়ের গলাকেটে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকুসহ আরিফকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক আরিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
 
ই্ত্তেফাক/এমএই্চ