সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, শ্যামনগর উপজেলার পুড়াকাঠরা রনজিত মিস্ত্রি (৫৫) ও পলাশ মন্ডল (৩৮)।
শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ