আড়াইহাজারে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত  সুজন (২৫) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার লাখুহাটি এলাকার মনিরুউদ্দিনের ছেলে।
 
শুক্রবার দুপুরে উপজেলার বড় বিনাইরচর বাঁশতলা ঘাট নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
নিহতের ভাই উজ্জ্বল জানান, তার ভাই সুজন মিয়া নরসিংদী এলাকায় ‘হাজী মুড়ির মিল’ নামে একটি মুড়ির মিলে শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে মুড়ির মিলের কাছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে তার বাসায় একটি ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। রাতের কোনো এক সময় তিনি বাড়ির বাইরে গিয়ে আর ফিরে আসেননি। সকালে বাঁশতলা ঘাট নামক স্থান থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ