নাটোরের বড়াইগ্রামে ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ মহব্বত আলী (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর রাত ৪টার সময় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পারকোল মৎস্যজীবী পাড়া এলাকা থেকে তাকে আটক করে। আটক মহব্বত আলী ওই গ্রামের অকুল প্রামানিকের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার বাড়ি থেকে প্রায় ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছ পাওয়া যায়। এই ঘটনায় তাকে আটক করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/এমআই