কাঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত বাহার আলী শরীফ (৬৫) উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের কালু শরীফের ছেলে।
 
জানা গেছে, উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের মো. নুরুল ইসলামের নারিকেল গাছ পরিষ্কার করার জন্য বাহার গাছে উঠলে পাশে থাকা বৈদ্যুতিক তারে তার হাত জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ