বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে পৃথক অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

বরিশাল নগরীর  পোর্ট রোডে ও দফতরখানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ১৩টি আড়ৎ, একটি তেলের দোকান এবং একটি ককসিটের দোকানসহ প্রায় ২০/২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে গেছে। এ সময় গোয়াল ঘরে বাঁধা চারটি গরু আগুনে পুড়ে মারা গেছে।
 
ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে পৃথক এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৃথক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ক্ষতিগ্রস্ত আড়ৎ মালিকরা জানান, শুক্রবার থেকে তারা কেউ ব্যাংকে টাকা রাখেননি। সবটাকা আড়তেই ছিল। দোকান ঘরে রাখা সবগুলো রেফ্রিজারেটরই আগুনে পুড়ে গেছে।
 
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ