কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় পুকুরে পড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মশিউর রহমান উপজেলার দিয়ারচর গ্রামের রবিউল হকের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মশিউর বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে সে পড়ে যায়। খোঁজাখুঁজি করে পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
ইত্তেফাক/এএসএমইউ