সোনাতলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

 
বগুড়ার সোনাতলায় ১৩ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে মো. নিপু (২৩) নামে যুবকের বিরুদ্ধে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
মামলা ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কামারপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. নিপু বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে প্রতিবেশী শামীম সরকারের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। কিশোরীটি বুদ্ধি প্রতিবন্ধী হলেও ঘটনাটি সে তার মা ও দাদীকে ইশারার মাধ্যমে জানায়। 
 
এ ব্যাপারে মো. নিপুকে আসামি করে বৃহস্পতিবার থানায় একটি মামলা (মামলা নং ১৬) দায়ের হয়েছে। আসামি পলাতক রয়েছেন। 
 
থানার এসআই মিনার আলী জানান, প্রতিবন্ধী কিশোরীর জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারকের আদালতে নিয়ে যাওয়া হবে। 
 
 
ইত্তেফাক/কেকে