ইবিতে বিএড ও এমএড কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইআইইআর) অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) এবং মাস্টার্স অব এডুকেশন (এমএড) কোর্সের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে শুক্রবার বিকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর রশিদ আসকারী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। চলতি বছর বিএড কোর্সের অধীনে ৭৫টি আসনের বিপরীতে ৮২ জন এবং এমএড কোর্সের ৫০টি আসনের বিপরীতে ৬৮জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
 
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (  ) দ্রুতসময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
 
ইত্তেফাক/এসএস