কবি শহীদ কাদরীর মহাপ্রয়াণে শ্রদ্ধাঞ্জলী সংখ্যা ‘শহীদ কাদরী বাড়ি আছে’ প্রকাশিত হলো। ভাদ্র ১৪২৩, সেপ্টেম্বর ২০১৬ - তাৎক্ষণিক সংখ্যাটি করেছে অনিন্দ্য লিটল ম্যাগাজিন। হাবিব ওয়াহিদের সম্পাদনায় পরিচ্ছন্ন এই কাগজটিতে বিমূর্ত করা হয়েছে মহান কবি শহীদ কাদরীকে।
আদনান কাদরী, নীরা কাদরী ও শাহেদ কাদরীকে উৎসর্গীকৃত এই সংখ্যাটিতে কবির উদ্দেশে প্রবন্ধ, নিবন্ধ ও কবিতা নিবেদন করা হয়েছে। রয়েছে চিত্রকলা। সংখ্যাটিতে সংযোজিত হয়েছে শহীদ কাদরীর কবিতাও।
এবারের অনিন্দ্যের প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর, শিল্পকলা উপদেষ্টা ইউসুফ হাসান। নামলিপি করেছেন খালিদ আহ্সান। লেখকরা হলেন- সৈয়দ তারিক, লুৎফুল হোসেন, নূপুর কান্তি দাস, খালেদ হোসাইন, আজাদ আলাউদ্দিন, সরকার আবদুল মান্নান, সাঈদ উজ্জ্বল, পুলক হাসান, আনিস রহমান, গিরিশ গৈরিক, চন্দন চৌধুরী, আখতার হুসেন, নাদিম আফজাল। IMG0
সংখ্যাটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
যোগাযোগ: সড়ক ২, বাড়ি ৪৩৭, বায়তুল আমান হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা ১২০৭।