নতুন প্রেমে মজেছেন রণবীর!

 
ক্যাটরিনা কাইফের বিরহ ভুলে তাহলে কি সত্যিই নতুন সম্পর্ক শুরু করতে চলেছেন রণবীর কাপুর? পুরনো সম্পর্কের মোহ ভুলে নতুন প্রেমিকার সঙ্গেই নাকি আজকাল বেশি সময় কাটাচ্ছেন এই বলিউড তারকা।
 
শোনা যাচ্ছে কয়েকদিন আগেই অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন রণবীর। সেখানেই তাদের মধ্যে আলাপ হয়। এরপরেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। শুটিংয়ের সময় ছাড়া বাকি সময়টা এই দুই তারকাকে গল্প করতে দেখেছেন অনেকেই। 
 
অনেকেই দাবি করছেন, রণবীর এবং শ্রুতির মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর যে তাদের গল্প, আড্ডা শুধুমাত্র শুটিং ফ্লোরেই সীমাবদ্ধ নেই। রণবীরের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে, কয়েকদিন আগেই শুটিং শেষ করে একটি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন এই দুই তারকা। খবর: ওয়ান ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এএসএস