রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা ও ৩৫ পিস ইয়াবাসহ নাশকতা ও মাদক মামলার চার্জশিটভুক্ত ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার ও চুরি-ডাকাতি সন্ত্রাস বিরোধী মাদকদ্রব্য আইনে মামলা ছিল।
রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যাচ্ছিল না।
ইত্তেফাক/কেকে