চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপারও রয়েছেন।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে অভিযান শেষে মাইক্রোবাসে করে ফিরছিলেন ডিবি পুলিশের একটি দল। রসুলপুর মোড়ে পৌঁছালে চালক মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নিয়ন্ত্রণহীন মাইক্রোবাসটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বগুরার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল ও চালক শাহীনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা অন্যরা হলেন, ডিবি পুলিশের এসআই আলমগীর, এসআই সোহেল রানা, এএসআই মো. গোলাম মোস্তফা, কনস্টেবল রাশেল আলী, মো. সেলিম, জাহাঙ্গীর ও রাসেল।
চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের ওসি হামিদুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ