উপজেলা পরিষদ নির্বাচন: জীবননগরে হাজী হাফিজ বেসরকারিভাবে জয়ী

জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী হাফিজুর রহমান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি কাপ-পিরিচ প্রতীকে ৩২ হাজার ৫৭৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা মোটরসাইকেল প্রতীকে ১৮ হাজার ২৬ ভোট পেয়েছেন। 

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা তালা প্রতীকে ৩০ হাজার ৭২১ ভোট, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভানেত্রী আয়েশা সুলতানা লাকি কলস প্রতীকে ৩৭ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

আরও পড়ুনঃ উপজেলা পরিষদ নির্বাচন: চাঁদপুরের সাত উপজেলায় নৌকার প্রার্থী বেসরকারি ফলে জয়ী

বরিবার রাতে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স হলরুমে সহকারী রির্টানিং অফিসার ইউএনও সিরাজুল ইসলাম বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু