ঘাটাইলের হামিদপুরে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
 
জানা গেছে, মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার পক্ষে-বিপক্ষে আওয়ামী লীগের দুই গ্রুপ শনিবার একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকে। এ সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকাত এড়াতে হামিদপুরে দুপুর ১২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো ধরনের সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
 
ইত্তেফাক/এএসএমইউ