যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে মো. নাজমুল কাওনাইনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
নাজমুল কাওনাইন বর্তমানে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। মো. নাজমুল কাওনাইন এর আগে নাজমুল কাওনাইন সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ইসলামাবাদ ও লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
ইত্তেফাক/এএসএস