কেন্দুয়ায় নবজাতকসহ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নবজাতকসহ অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওর থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুইটি ময়নাতদন্তের জন্য শুক্রবার রাতেই নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ