শনিবার ধামরাইয়ে আব্দুস সোবহান মডেল হাইস্কুলের পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠিত হয়েছে।
ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির মোল্লা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। ১১ সদস্য বিশিষ্ট পরিষদের অন্য সদস্যরা হলেন- দাতা সদস্য হাসিবুর রহমান কাসেম, অভিভাবক সদস্য ছিদ্দিকুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. খোরশেদ আলম, মো. হাবিবুর রহমান, আসমা বেগম। সাধারণ শিক্ষক সদস্য ফারুক আহমেদ ও আবু তাহের এবং সংরক্ষিত নারী শিক্ষক সদস্য ফিরোজা পারভীন। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাইয়ের সাবেক এমপি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, দি একমি ল্যাব. লিমিটেডের উপ –ব্যবস্থাপনা পরিচালক হাসিবুর রহমান কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি