ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস সদর উপজেলা বড় খোঁচাবাড়ি নামক স্থানে পৌঁছালে একটি গেটলক বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গেটলট বাসের চালকসহ ৩০ জন আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ সময় ওই সড়কে প্রায় ২ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ইত্তেফাক/ইউবি