বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটে বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি অর্জন করেছেন। কিন্তু সাকিবের মতে, তার জীবন সম্পূর্ণ হয়েছে কন্যা আলাইনা হাসান অব্রির জন্মে।
সাকিব আল হাসান-উম্মে আল হাসান (শিশির) গত নভেম্বরে প্রথমবার বাবা-মা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বসেরা হওয়া সাকিবের মতে তার জীবন সম্পূর্ণ করেছে কন্যা অব্রি। শনিবার ফেসবুকে অব্রির হাস্যমুখী একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, আমার রাজকন্যা আলাইনা, তুমি আমার জীবনকে সম্পূর্ণ করেছো। আমি তোমাকে অনেক ভালোবাসি। একই ছবি সাকিবের স্ত্রী শিশির তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন, আমাদের জীবনরেখা।
সাকিবের সন্তান হওয়ার সুবাদে পিতার ভালোবাসার ভাগটা ভালো মতোই পাচ্ছেন অব্রি। ইতোমধ্যে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় সে সবচেয়ে জনপ্রিয় ‘শিশু তারকা’!
ইত্তেফাক/এসএসএ