ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে শনিবার বাসের ধাক্কায় অজ্ঞাত (৪৮) এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহ-জীবননগর সড়কের খালিশপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেল ৪টার দিকে মারা যান।