বিপুল অস্ত্র ও গুলিসহ ফেনীতে যুবদল নেতা আটক

দুটি রাইফেল, দুটি বন্দুক, ১০২ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ ফেনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও সাখাওয়াত হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। 
 
শনিবার বিকেলে ফেনী শহরের ইসলামপুর রোডের একটি বাড়ি থেকে তাদের আটক এবং এ সব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। 
 
ফেনী পুলিশ সুপার রেজাউল হক সাংবাদিকদের জানান, শনিবার বিকেলে পুলিশের টিম শহরের ইসলামপুর রোডের এই বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি থ্রিনট থ্রি রাইফেল, একটি টুটু রাইফেল, একটি দোনলা বন্দুক ও একটি একনলা বন্দুকসহ ৪টি অস্ত্র, বিভিন্ন অস্ত্রের ১০২ রাউন্ড গুলি, অস্ত্র প্রস্তুত ও মেরামত করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
তিনি আরো বলেন, এই বাড়িটি বহুদিন ধরে নজরদারিতে রাখ হয়। এই রকম আরো চক্র থাকলে তাদেরকেও ধরা হবে। সুমন শহরের একাডেমি এলাকার মীর হোসেনের ছেলে।
 
ইত্তেফাক/ইউবি