ময়মনসিংহে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

ময়মনসিংহ জেলায় দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে ১০ টাকা দরে চাল বিক্রি শনিবার থেকে শুরু হয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসহায় মানুষদের সেবা ও সহায়তা করার লক্ষ্যে তাদেরকে প্রতি কেজি চাল ১০ টাকা দরে সরবরাহ করার কর্মসূচি গ্রহণ করেন।
 
জেলার গৌরিপুর উপজেলার সানাতি ইউনিয়নে শনিবার চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য নাজিমুদ্দিন আহমেদ। এসময় গৌরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা আখতারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে, জেলার মুক্তাগাছা উপজেলার ডুল্লা ইউনিয়নের চাচুয়া বাজারে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়েনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এ সময় ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিক্রি করা হয়। প্রসঙ্গত, উপজেলার ২৫ হাজার ৩৮৬ কার্ডধারী স্বল্পমূল্যে চাল ক্রয়ের এই সুযোগ পাবেন।
 
ইত্তেফাক/এসএস