কুড়িগ্রামে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে বাহারুল ইসলাম (৩০) নামের এক গরু ব্যবসায়ী মারা গেছেন। রবিবার ভোররাতে উপজেলার ছাটকরাইবাড়ি সীমান্তে ওই ঘটনা ঘটে। এর আগে শুক্রবার ভোর রাতে ওই একই সীমান্ত এলাকায় বিএসএফ জোয়ানরা গুলি করে হত্যা করে দুখু মিয়া (২৫) নামের অপর এক গরু ব্যবসায়ীকে।
 
দুই দিনের ব্যবধানে দুইজন নিহত হওয়ার ঘটনায় সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিহত গরু ব্যবসায়ীর বাড়ি একই সীমান্ত এলাকা ছাটকরাইবাড়ি গ্রামে। তার পিতার নাম বক্তার আলী। ঘটনার খবর পেয়ে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের জোয়ানরা ছুটে যায় ঘটনাস্থলে।
 
দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। থানা পুলিশকে খবর দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/কেকে/আরএ

ইত্তেফাক/আরএ