সাভারে ১৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার

 
সাভারের হেমায়েতপুরে আলম নগর থেকে ১৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার রাতে আলম নগর ৬ নম্বর রোডের ৩ নম্বর বাড়ি থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
 
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চালিয়ে ১৬শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
 
ইত্তেফাক/কেকে