'গেল বছর মা দুর্গা এসেছিলেন নৌকায় চড়ে, বিদায় বেলায় ফিরে ছিলেন দোলায় ভর করে। এবার আসিবে মা ঘোটকে চড়ে, ফিরিবেন দেবী দুর্গা একই উপায়ে।'
ঘনিয়ে এসেছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা। পুরোদমে এগিয়ে চলেছে প্রস্তুতি। সৌহার্দ্য ও সম্প্রীতির উপজেলা ধামরাইয়ে এবার ১৯২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তন্মেধ্যে পৌর সভায় পূজা হবে ৪২টি মণ্ডপে। এমনিটি জানালেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন। প্রচার সম্পাদক দীপক চন্দ্র পাল জানালেন, প্রতিমা গড়নের কাজ একেবারেই শেষের দিকে। দু’একদিনের মধ্যেই রং-তুলি হাতে নিয়ে শিল্পীরা লেগে পড়বেন রাঙাবার কাজে। তারপর গহনা বস্ত্র পরাবার পালা।
পূজা উপলক্ষে নিরাপত্তার প্রশ্নে সবাই আন্তরিক। ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির ইত্তেফাককে জানালেন, শারদীয় দুর্গাপূজা উদযাপনে সার্বিক সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পাশাপাশি সকল পৌর কাউন্সিলর, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একযুগে কাজ করবে।
ইত্তেফাক/আরএ