ত্রিশালে ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

 
ময়মনসিংহের ত্রিশালে এক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার  করা হয়েছে। রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত  মোনাম (২৮) ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোনামের বাড়ির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। 
 
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ইউডি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস