নারীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

 
কেরানীগঞ্জে এক নারীকে উত্ত্যক্ত করার অপরাধে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এরপর তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
 
পারভেজুর রহমান জানান, কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল এলাকায় এক নারীকে উত্ত্যক্ত করেন আলমগীর। এ ব্যাপারে অভিযোগ পেয়ে পুলিশ আলমগীরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। অপরাধ স্বীকার করায় তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। 
 
 
ইত্তেফাক/কেকে