নিখোঁজের একদিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

 
পিরোজপুরের কাউখালীতে খালে পড়ে অধরা নামে সাত বছরের একটি শিশু নিখোঁজ হওয়ার একদিন পর কচুয়াকাঠী খাল হতে তার লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করে। পরে নিহত শিশুটির পরিবারের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসে।
 
 কাউখালী উপজেলার উজিয়াল খানের পাল বাড়ি থেকে শনিবার শিশুটি শনিবার দুপুরে শিশু অধরা পার্শ্ববর্তী খালে পড়ে জোয়ারের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিল। নিহত শিশু অধরা বাগেরহাটের মির্জাপুর গ্রামের দেবাশিষ পালের মেয়ে। কাউখালীতে নানা সুধীর পালের বাড়িতে বেড়াতে এসেছিল।
 
নিখোঁজ শিশুটির পরিবার ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, শনিবার সকালে সাড়ে ১০টার দিকে শিশু অধরা বসতবাড়ির সামনের খালের ঘাটে যায়। এসময় শিশু ঘাট থেকে খালে পড়ে যায়। খালের জোয়ারের প্রবল স্রোতে শিশুটি ভেসে যায়। পরে শিশুটির সন্ধান চালিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। সকালে কচুয়াকাঠী খালের সাহা বাড়ির সামনে শিশুটির লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।
 
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুজ্জামান  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খাল থেকে শিশুটির ভাসমান লাশ পাওয়া যায়। পরে নিহত শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানায় ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস