রাজবাড়ীর পাংশায় অস্ত্র গুলিসহ মকুল মন্ডল (২৭) নামে যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মকুল মৌরাট ইউপির জীবননালা গ্রামের বিশে মন্ডলের ছেলে।
ডিবি পুলিশের এসআই কামাল হোসেন ভূইয়া বলেন, ভোর রাতে জীবননালা মাঠের মধ্যে মিটিং করা অবস্থায় একটি ওয়ান শুটারগান ও একটি কাতুর্জসহ মকুলকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/এএসএস