অ্যাগুয়েরোর জোড়া গোলে সিটির জয়

ইনজুরি থেকে ফিরেই দলের হয়ে জোড়া গোল করলেন সার্জিও আগুয়েরো। আর তার গোলে সোয়ানসি সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে সোয়ানসির ঘরের মাঠ লিবার্টি স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।
 
ম্যাচের মাত্র নয় মিনিটেই ইনজুরি ফেরত আর্জেন্টাইন তারকা আগুয়েরো গোল করে দলের লিড নেন। তবে ১৩ মিনিটেই লোরেন্টের গোলে সমতায় ফিরে সোয়ানসি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ ব্যবধানে বিরতিতে যায় দু’দল।
 
বিরতির ম্যাচের ৬৫ মিনিটে দলের আবারও লিডের পাশাপাশি নিজের জোড়া গোল পূর্ণ করেন আগুয়োরো। আর ৭৭ মিনিটে রাহিম স্টারলিং আরও একটি গোল করলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই জয় পায় সিটি।
 
ইত্তেফাক/এমএইচ