মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস উল্টে মুকুল হোসেন (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন যাত্রী।
রবিবার বেলা ১২টায় উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে ধলেশ্বরী ১ নম্বর ব্রিজের গোড়ায় কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, টঙ্গীবাড়ী থেকে থেকে ঢাকাগামী ডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কলেজগেট এলাকায় উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে পথচারী মুকুল ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/কেকে