রাজশাহীতে গৃহবধূ সাথী হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের (১) বিচারক মনসুর আলম এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- সাথী ইয়াসমিনের স্বামী মো. আরিফ, তার দুই ভাবি হানিফা হাসান ইভা ও মাহফুজা জান্নাতি লাইভা।
২০১২ সালের ৪ এপ্রিল নগরীর সাধুর মোড় এলাকায় স্বামীর বাড়িতে সাথী ইয়াসমিন টেলিভিশন দেখছিলেন। ওই সময় আসামিরা তার গায়ে আগুন দেন।
ইত্তেফাক/কেকে