পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৭

আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫০ রান করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অর্ধশতের মধ্যে ইমরুল কায়েস করেছেন ২৬। তার ২৮ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। আর ওপেনার তামিম ইকবাল তিন চারে করেন ২৩ রান।

এর আগে রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।  ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই বিনা রানে আউট হন সৌম্য সরকার। দলীয় এক রানের সময় দাওলাত জাতরানের বলে ক্যাচ আউট অন তিনি। পিচের কাছেই তার সহজ ক্যাচটি তুলে নেন শাবির নুরী।

এদিন তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্তের কথা জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ইত্তেফাক/এমএইচ