বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী

লোহাগাড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে জেমিমা ফেরদৌসী (১২)।  সে উপজেলার মল্লিক ছোবহান বেপারী পাড়ার বাবুল সওদাগরের মেয়ে এবং স্থানীয় সূফী ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
 
জানা গেছে, উপজেলার মল্লিক ছোবহান এলাকার আহমদ হোসেনের পুত্র মো: আব্বাসের সাথে জেমিমার বিয়ের  কথাবার্তা হয়। এ লক্ষ্যে শনিবার রাতে জেমিমা ফেরদৌসির পরিবার আকদ অনুষ্ঠানের আয়োজন করে। খবর পেয়ে ওই দিন বিকেলে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি আইন শৃঙ্খলাবাহিনীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আকদ অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ ঘটনায় জেমিমার পিতাকে এক হাজার টাকা জরিমানা করে। 
 
মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া বিয়ে দেয়া যাবে না শর্তে মুচলেকা নিয়ে পিতাকে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি জানান,তিনি ঘটনাস্থলে গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন। জেমিমার পরিবার জেয়াফত অনুষ্ঠানের নাম দিয়ে আকদ অনুষ্ঠানের আয়োজন করে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/এসএসএ