নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য দুই মাস বন্ধ থাকার পর বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় সোমবার খুলছে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সকল অফিস খোলা থাকবে এবং সব কার্যক্রম ও পরিসেবা আবারও চালু হবে। বিবিধ সংস্কার কাজের জন্য সাময়িক বন্ধের পর চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কার্যালয়ে সকলকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত ব্রিটিশ কাউন্সিল।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানায় রক্তক্ষয়ী অভিযানের প্রেক্ষাপটে গত ২৭ জুলাই ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। বিডিনিউজ।
ইত্তেফাক/এমআই