ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। রবিবার বিকাল ৩টায় ভিসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি মোস্তফা জুবাইর আলম, সাধারণ সম্পাদক শাহজাহান নবীন, প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের নানা সংকট, সম্ভাবনা, সেশনজট দূরীকরণ, শিক্ষার মানোন্নয়ন, একাডেমিক সময়সীমা বৃদ্ধি, ডিজিটালাইজেশনসহ শিক্ষার্থীদের নানা সমস্যা ও স্বার্থ সংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ইত্তেফাক/ইউবি