রংপুর সদর উপজেলায় চেয়ারম্যান হলেন নাছিমা জামান

রংপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের যুব মহিলা লীগের নেত্রী ও দুইবারের উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি (নৌকা)।

তিনি পেয়েছেন ২৩ হাজার ৯২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. মো. দেলোয়ার হোসেন  (হেলিকপ্টার) পেয়েছেন ১৬ হাজার ৬১৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মাসুদার রহমান মিলন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৩৮০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওবায়দুল ইসলাম (চশমা) পেয়েছেন ১৩ হাজার ৭১৭ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী কাজলী বেগম (লাঙ্গল)। তিনি পেয়েছেন ৪২ হাজার ৫১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  আর্জিনা বেগম (প্রজাপতি) পেয়েছেন ২০ হাজার ৩১১ ভোট। 

অপরদিকে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান (পুরুষ) নিরঞ্জন মোহন্ত (তালা),  ভাইস চেয়ারম্যান (মহিলা) শামিমা আক্তার (কলস) বিজয়ী হয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ