‘খেলাধুলা দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, খেলাধুলা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে খেলাধুলা এদেশকে পৃথিবীর অনন্য একটি দেশে পরিনত করবে। 
 
রবিবার বিকেলে ত্রিশালে পৌরসভার আয়োজনে মেয়র গোল্ডকাপ টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতা অর্জন করে আর্ন্তজাতিকভাবে বিভিন্ন সম্মাননা পেয়ে বাংলাদেশকে উচ্চ আসনে নিয়ে যাচ্ছেন। তার মেধা ও অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ একদিন খেলাধুলায় সর্বোচ্চ আসনে যাবে। 
 
ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিছিলেন- ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল  আলম, ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, ভালুকা পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি