জবাবদিহিমূলক পুলিশি সেবা নিশ্চিত করতে নওগাঁ জেলার সব অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারদের হাতে স্যামস্যাং গ্যালাক্সি এন্ড্রয়েড মোবাইল ফোন তুলে দেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক।
রোববার দুপুরে নিজের কার্যালয়ে তিনি সরকারিভাবে সরবরাহকৃত গ্রামীণফোন সিম সম্বলিত স্যামসাং গ্যালাক্সি ফোন তুলে দেন।
তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপাররা স্যামসাং গ্যালাক্সি ফোনে স্কাইপে, হোয়াটঅ্যাপস, ভাইভার, ইমো ব্যবহার করে জবাবদিহিমূলক পুলিশি সেবা নিশ্চিত করতে পারবেন।
ইত্তেফাক/ইউবি