রংপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 
রংপুরের মিঠাপুকুরে ৫৫ পিস ইয়াবাসহ মো. আহসান হাবিব (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 
 
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে শঠিবাড়ী হাট থেকে  তাকে করে পুলিশ। 
 
আটক আহসান হাবিব পীরগঞ্জ উপজেলার ধাপের হাট গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
 
পুলিশ জানায়, আটক আহসান হাবিব ভ্রাম্যমাণ ইয়াবা ব্যবসায়ী। রংপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ইয়াবা বিক্রয় করে।
 
মিঠাপুকুর থানার ওসি মো. হুমায়ন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আহসান হাবিবকে ইয়াবাসহ আটক করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে